ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ধুর হাত-পা বেঁধে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে স্থানীয় কয়েকজন বখাটে যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী (১৮)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাহিনুর (৩০), নবাবগঞ্জ উপজেলার শুগুনখোলা গ্রামের বাসিন্দা আজিম (৩১), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাজেদুল ইসলাম সাজু (২১) ও শাহারুল ইসলাম (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বখাটে যুবকরা কলেজছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। আর কলেজছাত্রীকে শালবনের ভেতরে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর বন্ধু রিয়াজুল ইসলাম সেখান থেকে পালিয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান। এর পরেই নবাবগঞ্জ পুলিশ স্থানীয়দের সহায়তায় শালবনের ভেতর থেকে দুজনকে গ্রেপ্তার করে। পরে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, সোমবার বিকেলে নবাবগঞ্জের এইচএসসি পড়ুয়া বন্ধুর সাথে ঘুরতে যায় বিরামপুরের এক কলেজ ছাত্রী। এ সময় বখাটে শাহিনুরের নেতৃত্বে কয়েকজন যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে ওই কলেজ ছাত্রীকে শালবনের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বন্ধু রিয়াজুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বন্ধুর হাত-পা বেঁধে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’

আপডেট সময় ০৪:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০