ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত আলাউদ্দিন আলী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আলাউদ্দীন আলীর জামাতা কাজী ফায়সাল আহমেদ।

রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন আলী। রাতে মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।
সোমবার দুপুর সোয়া ২টার পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স প্রবেশ করে এফডিসিতে। সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের দ্বিতীয় জানাজা। এর পর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান।

এর আগে সকালে মরদেহ নিয়ে যাওয়া হয় কিংবদন্তি সংগীত পরিচালকের বনশ্রীর বাসায়। সেখানে বিটিভির সহকর্মী ও এলাকাবাসীর জন্য তাকে রাখা হয় দুপুর ১২টা পর্যন্ত। এরপর নেওয়া হয় খিলগাঁওয়ে আলাউদ্দিন আলীর আদি বাড়িতে।

বাদ জোহর খিলগাঁও তালতলা মোড়ে নূর-এ-বাগ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলাউদ্দিন আলীকে শেষবারের মতো এফডিসিতে আনা হয়। সেখান থেকে মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়।

আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল সংস্কৃতিমনা। সেই আবহেই সংগীতের সঙ্গে বেড়ে উঠা। চলচ্চিত্র ছাড়াও দেশাত্মবোধক ও আধুনিক গানে উপহার দিয়েছেন অনেক কালজয়ী সৃষ্টি।

আলাউদ্দিন আলী এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত আলাউদ্দিন আলী

আপডেট সময় ০৬:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০