ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরের ডিসিসহ ৬ কর্মকর্তা বদলি

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার ১০ দিনের মাথায় মিরপুর বিভাগের ডিসি, এডিসি, পল্লবী থানার ওসিসহ ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, এটি তাদের নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ।

শনিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এসব কর্মকর্তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ, পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মিজানুর রহমান, পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফিরোজ কাউছার, পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল মাবুদ, পরিদর্শক (অপারেশন্স) মো. এমরানুল ইসলাম।

এদের মধ্যে ডিসি মোস্তাক আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপ-পুলিশ কমিশনার (সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি) বদলি করা হয়েছে, এডিসি মো. মিজানুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগে, এডিসি ফিরোজ কাউছারকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে পল্লবী থানার ওসি নজরুল ইসলামকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল মাবুদকে লালবাগ গোয়েন্দা বিভাগে এবং পরিদর্শক (অপারেশন্স) মো. এমরানুল ইসলামকে ওয়ারী গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ জুলাই ভোরে পল্লবী থানার ভিতরে বোমা বিস্ফোরণ ঘটে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোরে অস্ত্রসহ ওই তিনজনকে পল্লবী থানা এলাকার একটি কবরস্থান থেকে আটক করে পুলিশ। পরে পল্লবী থানায় নেয়ার পর তাদের কাছ থেকে জব্দ করা একটি ওজন মাপার যন্ত্রে লুকানো বোমায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় থানার দোতলার জানালার কাচ ভেঙে যায়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন সেদিন বলেন, মিরপুর থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন।

বিস্ফোরণে আহতরা হলেন, পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম, এসআই সঞ্জীব, এএসআই অঙ্কুশ ও তাজ এবং রিয়াজ নামের একজন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

মিরপুরের ডিসিসহ ৬ কর্মকর্তা বদলি

আপডেট সময় ১১:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০