ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

জুভেন্টাসের কোচ সারি বরখাস্ত

আকাশ স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার দায়ে প্রধান কোচ মাওরিসিও সারিকে বরখাস্ত করেছে ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস। শনিবার ফুটবল বিষয় জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে শুক্রবার রাতে তুরিনে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি ক্লাব লিঁওর বিপক্ষে ২-১ গোলে জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ইতালির সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। ফেব্রুয়ারিতে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছিল জুভেন্টাস।

অথচ রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর থেকেই মূলত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির সাদ নিতে মরিয়া তুরিনের ক্লাবটি। সেই চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার দায়ই নিতে হলো সারিকে।

যদিও সারির তত্ত্বাবধানে টানা নবমবারের মত ইতালিয়ান লিগ সিরি ‘আ’র ট্রফি জয় করে নেয় জুভেন্টাস। তবে করোনাভাইরাসের কারণে বিরতির পর ফিরে জুভেন্টাসের যাচ্ছেতাই পারফরম্যান্স ভাবিয়ে তুলে কর্তৃপক্ষকে। ইন্টার মিলানের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে লিগ মৌসুম শেষ করে জুভেন্টাস। এর মধ্যেই আবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় কপাল পুড়ল সারির!

Tag :
আপলোডকারীর তথ্য

জুভেন্টাসের কোচ সারি বরখাস্ত

আপডেট সময় ০৯:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০