ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দর্শকশূন্য সিটি ম্যাচে ‘সুবিধা পাবে’ রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সামনে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মাঠে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। তবে খেলা দর্শকশূন্য মাঠে হওয়ায় রিয়াল মাদ্রিদ এ থেকে সুবিধা পাবে বলে মনে করেন দলটির মিডফিল্ডার কাসেমিরো।

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে আজ রাতে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোর দ্বিতীয় লেগে সিটির মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুয়ে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে জিনেদিন জিদানের দল। ম্যানচেস্টারে তাই শুধু জিতলেই হবে না রিয়ালের, মেলাতে হবে গোলের কঠিন সমীকরণও। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে প্রতিযোগিতার সফলতম দলটিকে জিততে হবে কমপক্ষে ২-০ বা ৩-১ গোলে।

ব্রাজিলের একটি টিভি চ্যানেলকে মঙ্গলবার দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে সিটি ম্যাচ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন কাসেমিরো। মাঠে দর্শক না থাকায় দুই দলেরই সমান সুযোগ দেখছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ‘দর্শকদের ছাড়া এটি হবে ভিন্ন এক লড়াই। দুই দলের জন্যই এটি খুব ভালো ও কঠিন একটা ম্যাচ হবে।

তবে আমরা রিয়াল মাদ্রিদ এবং আমরা জানি, এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের আছে। মাঠে তারা তাদের সমর্থকদের পাবে না, যা আমাদের কিছুটা সুবিধা দিতে পারে। তবে একই খেলোয়াড় ও কোচ থাকবেন এবং আমরা সবাই জানি, দুই দলের জন্যই ম্যাচটি হবে একই রকম কঠিন। কারণ তারা অসাধারণ একটা দল।’

জুভেন্টাস-অলিম্পিক লিওঁ

প্রায় ছয় মাস আগেই লিওঁ প্রশ্ন তুলেছিল শেষ ষোলোর প্রথম লেগ আয়োজন নিয়ে। সেই সময়ে করোনাভাইরাসের থাবায় জেরবার ছিল ইতালি। তারপরও ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে, যেখানে ছিলেন জুভেন্টাসেরও হাজারতিনেক দর্শক। নিজেদের মাঠে লিওঁ জিতেছিল ১-০ গোলে।

মাঝের সময়টাতে পানি গড়িয়েছে অনেক। করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে যাওয়া লিগ ওয়ানে সপ্তম হয়েছে লিওঁ। গত শুক্রবার ফরাসি লিগ কাপের ফাইনালে পিএসজির কাছে হেরেছে তারা; ফ্রান্সে খেলা পুনরায় শুরুর পর এটাই ছিল দলটির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। মানেটাও পরিষ্কার, চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই শুধু পরের মৌসুমে ইউরোপসেরা আসরে খেলতে পারবে লিওঁ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দর্শকশূন্য সিটি ম্যাচে ‘সুবিধা পাবে’ রিয়াল

আপডেট সময় ১০:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০