ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনাল্ডোর ২৩ বছরের রেকর্ডে ভাগ বসালেন লুকাকু

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বুধবার রাতে স্প্যানিশ ক্লাব গেটাফের বিপক্ষের ম্যাচে গোল পেয়েছেন ইন্টার মিলানের বেলজিয়ান তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু।

এদিন গেটাফেকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্লাব ইন্টার মিলান।

এ ছাড়া এদিন দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন লুকাকু।

ইতালিয়ান ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই ৩০ গোল করে ফেলেছেন লুকাকু।

আর এমন কৃতিত্ব দেখিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো দ্য লিমার রেকর্ডে ভাগ বসালেন তিনি।

১৯৯৭ সালে বার্সেলোনা থেকে ইন্টারে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ৩০ গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো দ্য লিমা।

অর্থাৎ ২৩ বছর পর রোনাল্ডোর একক রেকর্ডের পাশে লুকাকু জড়ালেন নিজের নাম।

এবারই প্রথম কোনো মৌসুমে ৩০ গোল করেছেন লুকাকু। এর আগে ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭ গোল করেছিলেন তিনি, যা ছিল তার সেরা পরিসংখ্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনাল্ডোর ২৩ বছরের রেকর্ডে ভাগ বসালেন লুকাকু

আপডেট সময় ০৮:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০