ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাটজিপিটিতে লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩

ইতালির সেরা দিবালা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এবার ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের লড়াইয়ে ল্যাজিওর চিরো ইম্মোবিলের কাছে হেরে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সেই ক্ষত টাটকা থাকতেই ফের হার। সতীর্থ রোনাল্ডোকে হারিয়ে মঙ্গলবার সেরি-এ লিগের মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।

এ মৌসুমে জুভেন্টাসের টানা নবম লিগ শিরোপা জয়ে দৃশ্যত সবচেয়ে বড় অবদান ছিল রোনাল্ডোর। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু তাকে টেক্কা দিয়ে এই প্রথম সেরার মুকুট জিতে নিলেন দিবালা।

রোনাল্ডোর সমান ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১১টি, সঙ্গে ছয়টি অ্যাসিস্ট। তবে পরিসংখ্যান দিয়ে দিবালার অবদান ঠিক বোঝানো যাবে না। দলের গুরুত্বপূর্ণ সব ম্যাচেই আলো ছড়িয়েছেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সেরা স্ট্রাইকারের পুরস্কারও জোটেনি রোনাল্ডোর ভাগ্যে। সেটি উঠেছে রেকর্ড ৩৬ গোল করা ইম্মোবিলের হাতে। সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন আতালান্তার আর্জেন্টাইন চমক পাও গোমেজ। লিগের সেরা ডিফেন্ডার হয়েছেন ইন্টার মিলানের স্তেফান দি ভ্রিজ। সেরা গোলকিপার জুভেন্টাসের ভয়েচেক সেজনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ইতালির সেরা দিবালা

আপডেট সময় ০৮:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০