ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুটবলকে বিদায় জানালেন ক্যাসিয়াস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এক বছর আগে হার্ট অ্যাকাট হওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন এই তারকা।

সবশেষ তিনি পোর্তোর জার্সিতে খেলছিলেন। এ মৌসুমে আর মাঠে নামা হয়নি তার। তবে দলটির লিগ জয়ের পর উদযাপনে অংশ নিয়েছেন।

রিয়াল মাদ্রিদ ও স্পেনের ইতিহাসের অন্যতম সফল এই গোলরক্ষক মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে গ্লাভসজোড়া তুলে রাখার ঘোষণা দেন।

অবসরের ঘোষণা দিয়ে ক্যাসিয়াস এদিন লিখেছেন, ‘আপনার চলার পথে কোথায় গিয়ে শেষ করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পেরিয়ে আসা পথ এবং সেখানে সঙ্গী কারা ছিল সেটা। আমি কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি আমি ঠিক পথটাই পেরিয়ে এসেছি এবং স্বপ্নের গন্তব্যে শেষ করেছি।’

রিয়াল মাদ্রিদে ১৬ বছরের ক্যারিয়ারে ৭২৫ ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস। এই সময়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি লা লিগা শিরোপা জিতেছেন এই কিংবদন্তি।

২০১০ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জয় করে স্পেন। এছাড়া দেশেটির হয়ে ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরো জিতেছেন তিনি।

২০১৫ সালে পোর্তোতে যোগ দিয়েছিলেন ক্যাসিয়াস। তবে ২০১৯ সালের এপ্রিলে হার্ট অ্যাকাটের পর আর মাঠে নামেননি। গত বছর জুলাই থেকে পুনর্বাসনের সময়টায় ক্লাবের কোচিং স্টাফের অংশ ছিলেন ক্যাসিয়াস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ফুটবলকে বিদায় জানালেন ক্যাসিয়াস

আপডেট সময় ০৯:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০