ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বৃদ্ধার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন মাশরাফি

আকাশ জাতীয় ডেস্ক:

ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ এ শ্লোগানকে সামনে রেখে গতকাল রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা জনতার মুখোমুখি হয়েছিলেন। এ সময় নিজামুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মাশরাফির সঙ্গে কথা বলার জন্য দুইবার মঞ্চে ওঠার চেষ্টা করেন, কিন্তু মানুষের ভিড়ে দু’বারই ব্যর্থ হন। বিষয়টি মাশরাফির দৃষ্টিগোচর হয়।

মাশরাফি তখনই মঞ্চ থেকে নেমে এসে দর্শক সারিতে বসা নিজামুদ্দিনের কাছে বসে কুশল বিনিময় করেন এবং তার সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। নিজামুদ্দিন নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট জামে মসজিদের মুয়াজ্জিন। জীবনে কোনোদিন কোনো সংসদ সদস্যের (এমপি) সঙ্গে কথা বলার সুযোগ পাননি তিনি।

এমপি মশিরাফির মানবিক আচরণে মুয়াজ্জিন নিজামুদ্দিন আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমি জীবনে এই প্রথম দেখলাম কোনো এমপি আমার মতো একজন মানুষের কাছে জানতে চাইলেন, আপনার কী সমস্যা? কেমন আছেন? কিভাবে সংসার চলে?’

দেশের সব জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তা যদি সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার মতো মানবিক হতেন এবং জবাবদিহিতার কথা ভাবতেন, তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এত সময় লাগতো না বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বৃদ্ধার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন মাশরাফি

আপডেট সময় ০৮:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০