ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেসিকে শুধু স্বপ্নেই মার্ক করা সম্ভব: গাত্তুসো

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রতিপক্ষের শেষ প্রহরীদের জন্য মূর্তিমান এক আতঙ্ক, যাকে দমাতে প্রতিপক্ষের কোচের বারবার ছক কষতে গিয়ে কপালে পড়ে চিন্তার ভাঁজ- তিনি হলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। কিন্তু শত বাঁধা দিয়েও মেসিকে রুখে দেওয়া প্রায় অসম্ভব। প্রতিপক্ষের খেলোয়াড়দের গার্ডের বৃত্তে আটকে থাকার পাত্র নন মেসি। নাপোলির কোচ জেনারো গাত্তুসোর সুরেও শোনা গেলো মেসির অনুমিত প্রশংসা। জানালেন, মেসিকে নাকি শুধু স্বপ্নেই মার্ক করা সম্ভব।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে ইতালিয়ান ক্লাব নাপোলি। সিরি’আয় মৌসুমের শেষ ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে বার্সেলোনার ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি একসময় মেসিকে মার্ক করার ব্যর্থ চেষ্টা করেছিলেন বলে স্মৃতিচারণ করেন, ‘মেসিকে শুধু স্বপ্নেই মার্ক করা সম্ভব। এছাড়া আমার ছেলের প্লেস্টেশনে নাপোলি-বার্সেলোনা ম্যাচ খেললে সেটা করা যেতে পারে। এসি মিলানের হয়ে খেলার সময় তাকে মার্ক করার চেষ্টা করেছিলাম, তখন আমার ওজন এখনকার চেয়ে ১০-১৫ কেজি কম ছিল।’

লাৎসিওকে ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে সিরি’আর শেষটা ভালো হয়েছে নাপোলির। এবার দলটির সব মনযোগ বার্সেলোনা ম্যাচের দিকে। সাংবাদিকরা গাত্তুসোকে প্রশ্ন করেছিলেন, যে ফর্মুলায় লাৎসিওকে হারিয়েছে, সেই একই ফর্মুলা বার্সেলোনার সঙ্গে ব্যবহার করবেন কিনা। গাত্তুসো দুই দলের মাঝে পার্থক্য বর্ণনা করে এক ফর্মুলা দুই দলের জন্য খাটবে না বলে উল্লেখ করেন, ‘এই দুটি দল অত্যন্ত ভিন্ন। দুই দল দুই স্টাইলের খেলা খেলে। লাৎসিও শারীরিক এবং টেকনিক্যাল ফুটবল খেলে। আর বার্সেলোনার স্টাইল পুরোপুরি দক্ষতা নির্ভর।’

‘আমার কাছে মনে হয় সেই খেলাটি ভিন্ন হবে। আমাদের স্কোর নিয়ে ভাবতে হবে না। দল হয়ে খেলতে হবে, আর বিশ্বাস রাখতে হবে যে আমরা সুযোগ পাব। আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমাদের মাথা চিন্তামুক্ত রাখতে হবে যাতে আমরা আমাদের কোয়ালিটি দেখাতে পারি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মেসিকে শুধু স্বপ্নেই মার্ক করা সম্ভব: গাত্তুসো

আপডেট সময় ০৯:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০