ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোমর ভাঙল মেয়র নাছিরের

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন পা পিছলে কোমরে আঘাত পেয়েছেন। এতে তাঁর কোমরের একটি হাড় ভেঙে গেছে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন বাসায় বিশ্রাম নিতে বলেছেন।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লার নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে।

মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ সকাল ৭টার দিকে নিজের বাসায় পা পিছলে পড়ে যান। এরপর বাসায় চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে সকাল ১০টার দিকে তাঁকে নগরের পাঁচলাইশ এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে মেয়রের এক্সরে, ইসিজি, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাগুলোর প্রতিবেদন নিয়ে মেডিকেল বোর্ড বসায় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

রায়হান ইউসুফ জানান, চিকিৎসকরা জানিয়েছেন, মেয়র নাছিরের কোমরের ছোট একটি হাড় ভেঙে গেছে। এ জন্য বাসায় কিছুদিন বিশ্রাম নিতে হবে। কয়েকদিন পর আবার চিকিৎসকের কাছে নিতে বলেছেন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন রায়হান ইউসুফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোমর ভাঙল মেয়র নাছিরের

আপডেট সময় ০৯:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭