ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইতালিতে রোনালদোর বড় প্রতিদ্বন্দ্বী সিরো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টানা ৯ বার ‘সিরি আ’ চ্যাম্পিয়ন হওয়ার পরের ম্যাচেই জুভেন্টাস ০-২ হেরে গেল কালজারির কাছে। ইতালির লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুট জয়ের লক্ষ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোও আরও পিছিয়ে পড়লেন লাজিওর সিরো ইমমোবিলের কাছে।

বৃহস্পতিবারই লাজিও ২-০ গোলে হারিয়েছে ব্রেসাকে। একটি গোল ইমমোবিলের। ইতালি ও লাজিওর এই স্ট্রাইকারের এই মৌসুমে সিরি আ-তে মোট গোল দাঁড়াল ৩৫। পর্তুগীজ তারকা সেখানে ৩১। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি।

সিরি আ-তে মৌসুমে সবচেয়ে বেশি গোলের নজির এখনও পর্যন্ত দখলে রয়েছে গঞ্জালো হিগুয়েইনের। ২০১৫-২০১৬ মৌসুমে তিনি নাপোলির হয়ে ৩৬টি গোল করেন। দিয়েগো ম্যারাডোনার পুরনো ক্লাব নাপোলির বিরুদ্ধেই রবিবার শেষ ম্যাচ লাজিওর।

ওই ম্যাচেই হিগুয়েইনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ইমমোবিলের সামনে। এর আগে দুবার সিরি আ-তে সোনার বুট জিতেছেন এই ইতালীয় স্ট্রাইকার। প্রথমবার, ২০১৩-২০১৪ মৌসুমে তোরিনোর হয়ে ২২ গোল করে। লাজিওতেই এক মৌসুম আগে মাউরো ইকার্দির সঙ্গে যুগ্মভাবে। সেবার করেছিলেন ২৯টি গোল। এবারও ইমমোবিলে সোনার বুট জিতলে সেটা অবশ্য বেশি কৃতিত্বের হবে। কারণ তাঁর লড়াইটা ছিল বিশ্বসেরা স্ট্রাইকার রোনালদোর সঙ্গে।

বৃহস্পতিবার কালজারি ১১ বছর পরে জুভেন্টাসকে হারাল! ৮ মিনিটেই ১-০ করেন ২০ বছর বয়সী লুকা গাইয়ানো। প্রথমার্ধের সংযুক্ত সময়ে তাঁর পাস থেকেই বক্সের মাথায় দাঁড়িয়ে দুরন্ত শটে দলকে ২-০ এগিয়ে দেন জিয়োভান্নি সিমিয়োনে। রোনালদোও এদিন গোলের জন্য মরিয়া ছিলেন। ১৬ মিনিটে অফসাইডে তাঁর একটি গোল বাতিল হয়। এবং দুবার তাঁর নিশ্চিত গোলের শট অসাধারণ দক্ষতায় বাঁচান কালজারির গোলরক্ষক আলেসিয়ো ক্রাগনো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ইতালিতে রোনালদোর বড় প্রতিদ্বন্দ্বী সিরো

আপডেট সময় ০৮:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০