ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বন্যা চোখ রাঙাচ্ছে এবার ঢাকার দিকে

আকাশ জাতীয় ডেস্ক: 

উজান ও বৃষ্টির পানিতে দেশের ৩১ জেলার বন্যার প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার চারপাশের নদীতে। পানি বেড়ে চোখ রাঙাচ্ছে রাজধানী ঢাকার দিকে। ইতোমধ্যে ঢাকার পূর্বাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকেছে বলে খবর পাওয়া গেছে। আগামী কয়েকদিন পানি বাড়া অব্যাহত থাকলে রাজধানীর চারপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে, বাঁধ থাকায় বন্যার তেমন সম্ভাবনা নেই বলে জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। এরইমধ্যে বন্যার পানিতে প্লাবিত দেশের ৩১টি জেলা। পানিবন্দি ১০ লাখ ২১ হাজার মানুষ। দেশের বিভিন্ন নদীতে পানি বৃদ্ধির প্রভাব পড়েছে ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীতে। এসব নদীর প্রতিটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। বুড়িগঙ্গা ছাড়া অন্য দুই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। যার ফলে পানি ঢুকেছে ঢাকার পূর্ব ও পশ্চিমের নিম্নাঞ্চলে।

এরইমধ্যে ঢাকার রামপুরা ও আশপাশের বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হহতে পারে গোড়ান, বাসাবো, রামপুরা, বনশ্রী, আফতাবনগর, সাঁতারকুলসহ ডেমরা, যাত্রাবাড়ী ও ডিএনডি বাঁধ এলাকার নিম্নাঞ্চলও।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বালু নদীর ডেমরা পয়েন্টে আগামী আগামী এক থেকে দুই দিন পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আশপাশের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘ঢাকার চারপাশের নদীর পানি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আগামী এক থেকে দুইদিন পানি আরও বাড়তে পারে। ঢাকার পূর্বাঞ্চল বালু নদীর ডেমরা পয়েন্টে পানি বিপদসীমার ওপরে আছে। বালু নদীর অববাহিকায় যে অঞ্চলগুলো আছে সেটি কিছু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।‘

বালু নদীর ছাড়াও তুরাগের পানি রয়েছে বিপদসীমার উপরে। রাজধানীর পশ্চিমাঞ্চলের নিচু এলাকাগুলোও প্লাবিত হতে পারে বলে তিনি জানান।

উদয় রায়হান বলেন, ‘বুড়িগঙ্গা পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। তুরাগ নদের পানি আগেই বিপদসীমা অতিক্রম করেছে। তবে বাঁধ থাকায় বন্যার সম্ভাবনা নেই। বাঁধের বাইরে যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ ঢাকার পশ্চিমাঞ্চল, এই অঞ্চলগুলোতে বন্যার সম্ভবনা নেই। তবে নদী অববাহিকায় যে নিম্নাঞ্চলগুলোর রয়েছে তা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বন্যা চোখ রাঙাচ্ছে এবার ঢাকার দিকে

আপডেট সময় ১১:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০