ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সিরাজগঞ্জে বন্যাকবলিত এলাকায় র‌্যাব-১২ ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় দেশের বেশ কিছু জেলার চরাঞ্চল ও নিচু এলাকাসহ বিস্তীর্ণ এলাকার বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

বন্যার এ ভয়াল থাবা থেকে রক্ষা পায়নি সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী সদর, বেলকুচি, শাহজাদপুর, কাজীপুর ও চৌহালী উপজেলার মানুষ। নদী ভাঙনে দিশেহারা এই পাঁচ উপজেলার অসহায় পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকের নির্দেশক্রমে ইতোমধ্যেই বন্যা দুর্গত বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বানভাসি ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল র‌্যাব-১২।

র‌্যাব-১২ এর আহ্বানে সাড়া দিয়ে এবার এগিয়ে এল ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’।

সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে বৃহস্পতিবার র‌্যাব-১২ এর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরী বাজার এলাকায় বন্যা দুর্গত যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বন্যার্তদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন

আপডেট সময় ০৯:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০