ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মালয়েশিয়াতে হবে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দুই গ্রুপের ম্যাচের স্বাগতিক হয়েছে মালয়েশিয়া। আয়োজক সূত্র জানিয়েছে, এরপরেও এশিয়ার মূল এই ফুটবল প্রতিযোগিতায় আরো দুটি গ্রুপের ম্যাচ নিজেদের মাঠে আয়োজন করতে পারছে না দেশগুলো।

পশ্চিমাঞ্চলের চারটি গ্রুপের ম্যাচই আয়োজনের ব্যপারে রাজি হয়েছে কাতার। সে কারণে মালয়েশিয়ায় ইস্ট-জোনের গ্রুপ-জি ও গ্রুপ-এইচ এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এখানে অংশ নিবে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মত বড় দলগুলো।

করোনা মহামারীর কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মার্চ থেকে বন্ধ রয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর কাতারের ম্যাচগুলো পুনরায় শুরু হবে। আর ১৭ অক্টোবর থেকে মালয়েশিয়ায় মাঠে গড়াবে এই ফুটবল চ্যাম্পিয়নশিপ।

এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-ই ও গ্রুপ-এফ এর ম্যাচগুলোর নিরপেক্ষ ভেন্যু ও নকআউট পর্বের ম্যাচগুলোর ভেন্যু এখনো নিশ্চিত করা হয়নি। টুর্নামেন্টের সময় কমিয়ে আনার নিরিখে নকআউট পর্বের ম্যাচগুলো সিঙ্গেল লেগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মালয়েশিয়াতে হবে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

আপডেট সময় ০৯:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০