ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে বন্যার্ত মানুষের পাশে সেনাবাহিনী

আকাশ জাতীয় ডেস্ক:

সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় বুধবার মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দীঘি ইউনিয়ন এবং পল্লী বিদ্যুৎ সমিতিসংলগ্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

সাভার সেনানিবাসের ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, পিএসসি ত্রাণ বিতরণের উদ্বোধন করেন।

ত্রাণ সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ইতিমধ্যে মানিকগঞ্জ জেলায় সেনাবাহিনী বিভিন্ন ধাপে দুস্থ ও অসহায় মানুষকে ত্রাণসামগ্রী, প্রান্তিক কৃষকদের বিভিন্ন ধরনের বীজ, এতিম শিশুদের মাঝে ঈদ উপহার এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় মেডিকেল সহায়তা প্রদান করেছে।

সাভার সেনানিবাসের ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, এবারও সেনাবাহিনীপ্রধানের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে আছে।

সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বর্তমানে সেনাবাহিনী বানভাসি অসহায় মানুষকে সাধ্যমতো ত্রাণ এবং অন্যান্য সহায়তা প্রদান করে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মানিকগঞ্জের অসহায় বন্যার্ত মানুষের মাঝে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বন্যার্ত মানুষের মাঝে ওই ত্রাণ বিতরণ কার্যক্রমে লে. কর্নেল ওয়াদুদ, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেজর ফেরদৌস, ক্যাপ্টেন তুহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

মানিকগঞ্জে বন্যার্ত মানুষের পাশে সেনাবাহিনী

আপডেট সময় ০৫:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০