ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পল্লবী থানায় বিস্ফোরণে ৪ পুলিশসহ আহত ৫

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় এক বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার ভোর ৭টায় এ ঘটনা ঘটেছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার ওয়ালিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন পুলিশ সদস্যকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়াও একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরণে আহতরা হলেন, পল্লাবী থানার পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলাম, এসআই সঞ্জীব, এএসআই অঙ্কুশ ও তাজ এবং রিয়াজ নামের একজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে তাদের পাঁচজনকেই ঢাকা মেডিকেলে আনা হয়। অঙ্কুরের চোখে আঘাত থাকায় তাকে পরে চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, সজীবের কানে সমস্যা হয়েছে, রুমির বাঁ হাতে জখম, রিয়াজেরও হাতে জখম। আর পরিদর্শক এমরানের বাঁ পায়ের হাঁটুর নিচে জখম হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

পল্লবী থানায় বিস্ফোরণে ৪ পুলিশসহ আহত ৫

আপডেট সময় ১২:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০