ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রিমিয়ার লিগে বেশি বয়সী গোল্ডেন বুটজয়ী ভার্দি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়েছে লেস্টার সিটি। এই ম্যাচে কোনো গোল না পেলেও প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেছেন লেস্টার স্ট্রাইকার জেমি ভার্দি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোল্ডেন বুট পেলেন ৩৩ বছর বয়সী ইংলিশ এই স্ট্রাইকার।

সর্বোচ্চ ২৩ গোল করে ভার্দি এই পুরস্কার জয় করেন। তার থেকে এক গোল কম করেছেন আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা পিয়েরে-এমেরিক অবামেয়াং। গতকাল ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে এই গ্যাবনিজ স্ট্রাইকার করেছেন দুই গোল। ২২ গোলসহ অবামেয়াংয়ের সাথে সমান গোল করেছেন সাউদাম্পটনের ড্যানি ইনগিস।

লেস্টার ম্যানেজার ব্রেন্ডন রজার্স বলেছেন, ‘এটা সত্যিকার অর্থেই দারুণ একটি ব্যক্তিগত অর্জন। তার গোল ছাড়া আমাদের এই পর্যন্ত আসা সম্ভব হতো না। তার সাথে কাজ করাটা দারুণ আনন্দের। মানসিকভাবেও সে অনেক শক্তিশালী একজন খেলোয়াড়। তাকে দলে পেয়ে আমরা দারুণ আনন্দিত।’

গত মৌসুমে ২২ গোল করে যৌথভাবে এই পুরস্কার জয় করেছিলেন অবামেয়াং, মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। এবারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ২০ গোল করা রাহিম স্টার্লিং, সালাহ করেছেন ১৯ গোল।

এদিকে নিক পোপেকে অল্পের জন্য পিছনে ফেলে প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লোভ পুরস্কার জয় করেছেন এডারসন। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন দলের ৫-০ গোলের জয়ের ম্যাচটিতে কোন গোল হজম করতে দেননি। এই নিয়ে এবার ১৬টি ম্যাচে সিটিজেনরা কোন গোল হজম করেনি। পোপের নৈপুণ্যে ১৫টি ম্যাচে কোন গোল হজম করেনি বার্নলি।

সিটির কেভিন ডি ব্রুইনা লিগে ২০টি অ্যাসিস্ট করে ২০০২-০৩ মৌসুমে থিয়েরি অঁরির রেকর্ড স্পর্শ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

প্রিমিয়ার লিগে বেশি বয়সী গোল্ডেন বুটজয়ী ভার্দি

আপডেট সময় ০৯:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০