ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টানা নবম সিরি আ শিরোপা জুভেন্টাসের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আবারও ইতালিয়ান লিগ সিরি আ’র শিরোপা ঘরে তুলল জুভেন্টাস। এটি তাদের রেকর্ড টানা নবমবারের মতো শিরোপা জয়।

রবিবার নিজেদের মাঠে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। দুই ম্যাচ হাতে থাকতেই ২০১৯-২০ মৌসুমের ট্রফি নিশ্চিত হল মাউরিসিও সারির দলের।

দুই অর্ধে একটি করে গোল করে জুভরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের খাতা খোলেন। এবারের লিগে যা তার ৩১তম গোল। ৬২ মিনিটে ফেডেরিকো বার্নার্ডেসি ব্যবধান ২-০ করেন।
রোনালদো শেষ দিকে পেনাল্টি মিস করেছেন। নইলে ব্যবধান ৩-০ হতে পারত। সিআর সেভেনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলেই জুভেন্টাস একমাত্র দল যারা টানা নবম লিগ শিরোপা ঘরে তুলল। তাদের পরের অবস্থানে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, যারা এ মৌসুমে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলেছে।

৩৬ ম্যাচে ২৬ জয়, ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট জুভেন্টাসের। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে যা ৭ বেশি।

এদিকে লিগে ১৯তম হারের স্বাদ পাওয়া সাম্পদোরিয়া ৪১ পয়েন্ট নিয়ে আছে ১৫তম স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

টানা নবম সিরি আ শিরোপা জুভেন্টাসের

আপডেট সময় ০৯:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০