ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেপ্টেম্বরে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফুটবল। বিভিন্ন দেশে ঘরোয়া লিগ শুরু হলেও সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যেতে পারে আন্তর্জাতিক ফুটবল। সেপ্টেম্বরেই সুপার ডুপার হিট ম্যাচটি হতে পারে। মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা। এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার পত্রিকা ‘ওলে’।

করোনভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছে ইউরো কাপ এবং কোপা আমেরিকার মতো ফুটবলের মেগা টুর্নামেন্ট। জানা গিয়েছে, ৮ অক্টোবর থেকে শুরু হবে ২০২২ কাতার বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চলের যোগ্যতা পর্বের ম্যাচ।

ওলে’র প্রতিবেদন অনুযায়ী ৩ থেকে ৮ সেপ্টেম্বর ইউরোপিয়ান নেশনস লিগের একাধিক ম্যাচ হওয়ার কথা রয়েছে। একই সময়ে প্রস্তুতি ম্যাচ খেলে বাছাইপর্বের জন্য নিজেদের প্রস্তুত রাখতে চায় আর্জেন্টিনা। অক্টোবরেই ইকুয়েডর এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তাই প্রস্তুতি ম্যাচ ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারে আর্জেন্টিনা।

যদিও দুটো ম্যাচেই আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি। গত কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে সেমিফাইনালে রেফারি এবং কনমেবলের সমালোচনা করায় তিন ম্যাচের জন্য নির্বাচিত হন লিওনেল মেসি। এমনকি তৃতীয় স্থান অধিকার করায় মেডেল নিতেও যাননি তিনি। তাই অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচে আকাশি-সাদা জার্সিতে খেলতে পারবেন না মেসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেপ্টেম্বরে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট সময় ০৯:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০