ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তারিকসহ বসুন্ধরা কিংসের ১৪ জন জাতীয় দলে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগেই ধারণা করা হয়েছিল যে, আরেক জামাল ভূঁইয়া হয়তো বাংলদেশ জাতীয় দলে আসতে যাচ্ছেন। অনুমান সত্যি প্রমাণ করে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই ক্যাম্পের জন্য বাংলাদেশের ৩৬ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান। বসুন্ধরা কিংসের এই ফুটবলার ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত দলে আরও তিন নতুন মুখ আছেন।

সুযোগ পেয়েছেন বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলা মিডফিল্ডার নাজমুল হোসেন ও ফরোয়ার্ড এমএস বাবলু এবং সুমন রেজা। চোট কাটিয়ে ফিরেছেন বসুন্ধরা কিংসের দুই মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি। প্রাথমিক দলে বসুন্ধরা কিংসের ১৪ জন, আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিংয়ের ৭ জন করে, চট্টগ্রাম আবাহনীর ৩ জন, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ পুলিশ এসসির ২ জন করে এবং উত্তর বারিধারার ১ জন সুযোগ পেয়েছেন।

আগামী অক্টোবরে শুরু হবে করোনাভাইরাসের থাবায় স্থগিত থাকা ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা। বাংলাদেশের হোম ম্যাচগুলো হবে সিলেট জেলা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানদের কাছে বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে। ১৩ অক্টোবরের প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। গত অক্টোবরে নিজেদের মাঠে এশিয়ার শক্তিশালী দলটির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

৩৬ জনের প্রাথমিক দল : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, মনজুরুর রহমান মানিক, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, নাজমুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ, এম এস বাবলু ও সুমন রেজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

তারিকসহ বসুন্ধরা কিংসের ১৪ জন জাতীয় দলে

আপডেট সময় ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০