ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন

করোনায় আক্রান্ত স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনায় আক্রান্ত এবার বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জাভি হার্নান্দেজ। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। বর্তমানে কাতারের ফুটবল দল আল সাদ-এর কোচ জাভি টুইটারে জানিয়েছেন, ‘কাতার স্টার্স লিগের প্রোটোকল অনুযায়ী আমার সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সৌভাগ্যক্রমে আমি এখন ভালো আছি। তবে যতদিন পর্যন্ত না আমি সুস্থ হয়ে উঠছি, ততদিন আইসোলেশনে থাকব। স্বাস্থ্য বিভাগ অনুমতি দিলে আমি আবার দৈনন্দিন জীবনে ও কাজে ফিরব।’

অসুস্থ হওয়ায় আল সাদ-এর পরবর্তী ম্যাচে দলের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে দাঁড়াতে পারবেন না জাভি। কাতারে কোচিং করালেও পুরনো ক্লাবে কোচ হয়ে ফেরার ইচ্ছা রয়েছে স্পেনের বিশ্বজয়ী দলের সদস্যর।

জাভি জানিয়েছিলেন, ঠিক সময়েই বার্সা ম্যানেজার হিসেবে প্রত্যাবর্তন করতে চান তিনি। তার জন্য প্রস্তুতিও নিচ্ছেন। এবার লিগ জিততে পারেনি বার্সা। বার্সা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে দলকে জয়ের রাস্তায় ফেরাতে চান জাভি। জানুয়ারিতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। সেই সময়ে রাজি হননি একসময়ের মাঝমাঠের ভরসা। বার্সার নির্বাচনের পরেই হয়তো ফিরতে পারেন তিনি। এর মধ্যেই খবরে এলো, জাভি করোনায় আক্রান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার

আপডেট সময় ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০