ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফেসবুক বন্ধুর বাড়ি থেকে নিখোঁজ সেই নববধূ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

নিখোঁজের ১৩ দিন পর নিখোঁজ সেই নববধূকে তার ফেসবুক বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার শতরদরিয়া গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় তার ফেসবুক বন্ধু আবদুর রহিমের ছেলে শাওন মিয়াকে (২১)।

গতকাল শুক্রবার শাওনকে সিলেট আদালতে ও নববধূ আয়শাকে শারীরিক পরীক্ষার জন্যে ওসমানী হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, নিখোঁজ নববধূ কোহিনুর আক্তার আশার ফেসবুক বন্ধু ছিল আটক শাওন মিয়া। গত ৫ জুন পারিবারিকভাবে এক প্রবাসী আত্মীয়ের সাথে আশার বিয়ে হয়। বিয়ের পর ১৯ জুন স্বামীকে নিয়ে আশা তার বাবা বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসের নিরাপত্তা প্রহরী রমজান আলীর ভাড়া বাসায় উঠেন। বিয়ের আগেও তিনি এখানে বসবাস করতেন। এদিকে হঠাৎ ৯ জুলাই ওই বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আশা। তাকে বিশ্বনাথ থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার শতরদরিয়ায় নিজ বাড়িতে নিয়ে যায় তার ফেসবুুক বন্ধু শাওন মিয়া। এর আগে এ ঘটনায় তাকে উদ্ধারের নামে মুুক্তিপণ চাইতে গিয়ে পুলিশের হাতে আটক হন বিশ্বনাথ সমবায় অফিসের সাবেক এমএলএস রুজিনা আক্তার (৩০) ও তার ভাই সিলেট সদর সমবায় অফিসের এমএলএস রাজিব সরকার (২৫)।

তদন্তের এক পর্যায়ে পুলিশ নববধূ কোহিনুর আক্তার আশার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বিশ্বনাথ থানার এসআই ফজলুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে শাওনকে আটক ও আশাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক এসআই ফজলুল হক বলেন, এটি প্রেম কাহিনী না অপহরণ- এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। ভিটটিমকে শারীরিক পরীক্ষার জন্যে ওসমানী হাসপাতালের ওসিসিতে ও আটক শাওনকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ফেসবুক বন্ধুর বাড়ি থেকে নিখোঁজ সেই নববধূ উদ্ধার

আপডেট সময় ০১:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০