ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রিমিয়ার লিগে বর্ষসেরা ফুটবলার হেন্ডারসন

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফুটবল রাইটার্সদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন। ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রেডসদের লিগ শিরোপা এনে দেয়া অধিনায়ককে শুক্রবার এই খেতাবে ভূষিত করা হয়।

৩০ বছর বয়সী হেন্ডারসনকে এই খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাসফোর্ড ও ক্লাব সতীর্থ ভিরজিল ফন ডিক ও সাদিও মানের সঙ্গে।

এই মৌসুমে প্রিমিয়ার লিগের ৩০ ম্যাচে অংশ নিয়েই নিজের উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন হেন্ডারসন। যার সুবাদে ১৮ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জয় করেছে লিভারপুল। করোনাভাইরাসের সময় তিন মাসের নির্বাসিত সময়েও মাঠের মত হেন্ডারসনের নেতৃত্বাধীন লিভারপুল ছিল দৃষ্টান্ত। লকডাউনের সময় তিনি নিজ উদ্যোগে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ রাখতে অগ্রণী ভুমিকা পালন করেছেন। এ সময় তিনি ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের জন্য খেলোয়াড়দের কাছ থেকে তহবিলও গঠন করেছিলেন।

হেন্ডারসন বলেন, ‘গোটা স্কোয়াডের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করলাম। কারণ তাদের সহায়তা ছাড়া আমি এই অবস্থানে এসে এই পুরস্কারের সম্মান অর্জন করতে পারতাম না। এটি আমাকে আরো ভালো খেলোয়াড়, ভালো অধিনায়ক ও ভালো ব্যক্তি হতে সাহায্য করবে। আমি ভোটে সেরার পুরস্কার পেলেও এর জন্য গোটা দলই আমাকে সহায়তা করেছে। যার কৃতিত্ব তাদেরও প্রাপ্য।’

পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়রা হলেন ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, অ্যালিসন বাকের, রাহিম স্টার্লিং, অ্যারন ফন-বিসাকা, সার্জিও এগুয়েরো, আডামা ট্রাওরে, ড্যানি ইঙ্গস, জ্যাক গ্রেলিস, জেমস ম্যাডিসন ও জনি ইভানস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রিমিয়ার লিগে বর্ষসেরা ফুটবলার হেন্ডারসন

আপডেট সময় ০৯:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০