ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল ট্রাক, শিশু নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে একটি ট্রাক। এ সময় চাপা পড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ঝিনুক (৭)। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব-দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- দক্ষিণ চরপাড়ার নিহত শিশু ঝিনুকের বাবা মৃত আনু মিয়ার ছেলে শফি মিয়া (৪২), তার মেয়ে শাহজাদী (১৭), স্ত্রী রুমা (৩৫) ও একই গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে নুরু মিয় (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম ও পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাদিকুল বারি জানান, ভোর সোয়া ৪টার দিকে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুসংলগ্ন পূর্ব পাড়ের সড়কের ঢালু দিয়ে সোজা নিচে দক্ষিণ চরপাড়া নামক স্থানে নুরু মিয়ার (৬৫) দোকানঘর গুঁড়িয়ে দিয়ে বসতঘরে ঢুকে পড়ে।

এ সময় ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঝিনুকের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল ট্রাক, শিশু নিহত

আপডেট সময় ০৪:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০