ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোকে হারিয়ে বিশ্বের সেরা ফুটবলার মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। জার্মান ফুটবল ম্যাগাজিন ‘কিকার’ কর্তৃক চালানো এক জরিপে এই তথ্য উঠে আসে। যেখানে ভোট দেন বুন্দেসলিগার ২৭০ জন ফুটবলার। সেই ভোটাভুটিতে মেসি ৫৪ শতাংশ ভোট পেয়ে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। আর রোনালদো পেয়েছেন মাত্র ১৩ শতাংশ ভোট।

জার্মান ফুটবল ম্যাগাজিন ‘কিকার’ প্রতি বছর বুন্দেসলিগার সকল ফুটবলারদের নিয়ে একটা জরিপের আয়োজন করে। যেখানে ফুটবলারদের ১৪টি প্রশ্ন করা হয়। মূলত বুন্দেসলিগাভিত্তিক প্রশ্ন বেশি থাকে। তবে এর বাইরেও ফুটবল নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই জরিপে শ্রেষ্ঠত্বের প্রশ্নে মেসিকে বেছে নেয় বেশিরভাগ ফুটবলার।

এছাড়াও সে প্রশ্নের জরিপে বিশ্বের সেরা কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী কোচ ইয়ুর্গেন ক্লপকে। বুন্দেসলিগার ফুটবলাররা এই জরিপে জানিয়েছেন, তাদের চোখে বিশ্বের সেরা লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের আসর।

এছাড়াও বুন্দেসলিগায় এবার সেরা খেলোয়াড় হিসেবে রবার্ট লেভানদোভস্কিকে বেছে নিয়েছেন তারা, গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার এবং কোচ হিসেবে বায়ার্নের হান্স ফ্লিককেই বেছে নিয়েছেন বুন্দেসলিগার ফুটবলাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোকে হারিয়ে বিশ্বের সেরা ফুটবলার মেসি

আপডেট সময় ০৯:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০