ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, নিখোঁজ ২০

আকাশ জাতীয় ডেস্ক: 

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে ২০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ শহরে প্রবেশ করছিল। সুনামগঞ্জে প্রবেশের আগে জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। বাসে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে উঠে আসতে পারলেও এখন পর্যন্ত ২০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন বলে সাঁতার কেটে বেঁচে আসা যাত্রীরা তাদের জানিয়েছেন। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ মারা গেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা বলেন, নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। সাঁতরে উঠে আসাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, নিখোঁজ ২০

আপডেট সময় ০১:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০