ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জোড়া গোলের সঙ্গে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

শিরোপার স্বপ্ন ভেস্তে গিয়েছে আগেই। লা লিগা খেতাব তাদের আয়ত্তের মধ্যে থেকেও চলে গিয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে। তবে রবিবার লা লিগায় নিজেদের শেষ ম্যাচটা খেলে ফেলল বার্সেলোনা।

এদিন লিওনেল মেসির জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে উড়িয়ে মৌসুমের শেষ টেনেছে কিকে সেতিয়েনের শিষ্যরা। আলাভেসের মাঠ থেকে ৫-০ গোলের জয় নিয়ে ফিরল বার্সালোনা। মেসি জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন আনসু ফাতি, লুইস সুয়ারেজ ও নেলসন সেমেদোও।

এই জয়ে ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চলতি লিগ মৌসুম শেষ করল বার্সালোনা। অবস্থান টেবিলের দুইয়ে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬।
ম্যাচের প্রথম ২০ মিনিটে বার্সালোনার একহালি প্রচেষ্টা বারে প্রতিহত হলেও গোলের খাতা খুলতে বেশি সময় লাগেনি অতিথিদের। ২৪ মিনিটে লিড এনে দেন ফাতি। এই তরুণের গোলে বলের যোগানদাতা মেসি। তার আগে রিকি, ভিদাল ও মেসির শট পোস্টে প্রতিহত হয়।

ম্যাচের ৩৪ মিনিটে রিকির বাড়ানো বলে ব্যবধান বাড়ান মেসি। ৪৪ মিনিটে আলবার ভাসানো বলে হেডে জাল খুঁজে নেন সুয়ারেজ। স্বস্তিতে আসে বিরতি। মধ্যবিরতির পর ফিরে ৫৭ মিনিটে আরেকদফা জাল খুঁজে নেয় বার্সা, এবার গোলদাতা সেমেদোও, এবারও বলের যোগানদাতা রিকি। আর ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মেসি। আসরে আর্জেন্টাইন মহাতারকার ২৫তম লিগ গোল, যা সর্বোচ্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জোড়া গোলের সঙ্গে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি!

আপডেট সময় ০৯:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০