ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়?ফেসবুকে জামায়াত আমির গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০ প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, ব্যাপক ভোগান্তি

আকাশ জাতীয় ডেস্ক:

রবিবার দিবাগত মধ্যরাত থেকেই শুরু হয় বৃষ্টিপাত। রাতে হালকা বৃষ্টিপাত হলেও ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বহু এলাকায় পথচারীদের পড়তে হয় চরম দুর্ভোগে।

রাজধানীতে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টির কারণে ধানমন্ডির বিভিন্ন এলাকা, ২৭ নম্বর মোড়, পশ্চিম রাজাবাজার, মিরপুর রোড ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া জলাবদ্ধতা দেখা দিয়েছে ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজারেও।

বৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না। বেশ কিছু বাসার নিচতলায় পানি ঢুকে গেছে। কিছু এলাকায় দোকানপাটেও পানি প্রবেশ করেছে।

বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাস্তার ওপর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। ফলে জলজটের পাশাপাশি যানজটও তৈরি হয় এসব এলাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার নিয়মে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লেটেক্সিয়ে

রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, ব্যাপক ভোগান্তি

আপডেট সময় ০৪:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০