ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

জাম্বিয়ায় করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই লিগ শুরু

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জাম্বিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, সব কিছু জানা সত্ত্বেও কী করে কর্তৃপক্ষ সবার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে!

বর্তমান লিগ টেবিলের শীর্ষে থাকা দল ফরেস্ট রেঞ্জার্সের ফুটবলার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত। তাঁদের আইসোলেশনে না পাঠিয়ে ম্যাচ খেলতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সবই জানে। তবুও কর্তারা একগুঁয়েমি করে চলেছেন। তাঁদের যুক্তি, লিগ শেষ করতে হবে!কিন্তু তাঁদের এমন সিদ্ধান্তের জন্য যে প্রাণহানিও হতে পারে সেদিকে কর্ণপাত করছেন না তাঁরা।

জানা গিয়েছে, জাম্বিয়ান সুপার লিগের ২০১৯-২০২০ মৌসুম পুনরায় শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার সকালে ফরেস্ট রেঞ্জার্স জানায়, ফুটবলার ও স্টাফ মিলিয়ে তাদের দলের ৫৮ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছিল। তাঁদের মধ্যে ২৮ জন পজিটিভ হয়েছেন। এঁদের মধ্যে ১৭ জনই দলের ফুটবলার। লিগ কর্তৃপক্ষকে সব কিছু জানায় ক্লাব। কিন্তু কর্তৃপক্ষ বলে আর কিছু করার নেই। এই অবস্থাতেই খেলতে হবে।

ক্লাবের মুখপাত্র ক্রিস্টিনা জুলু বলেছেন, জানাকোর বিরুদ্ধে ম্যাচ ছিল আমাদের। লিগ কর্তৃপক্ষ জানায়, সূচি মেনেই ম্যাচ হবে। আমরা না খেললে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে জানকোকে।

প্রসঙ্গত, টুর্নামেন্টে এখনও মোট ১০ রাউন্ড খেলা বাকি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল লুসাকা ডায়নামোসের থেকে ছয় পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে রেঞ্জার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

জাম্বিয়ায় করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই লিগ শুরু

আপডেট সময় ০৯:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০