ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেনীতে পরকীয়ার জেরে খামার কর্মচারী খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনী শহরের রামপুরে পরকীয়ার জেরে গরু খামারের কর্মচারী মোজাম্মেল হক সাগরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

গত ৩০ মে রামপুর পাটোয়ারী বাড়ির সাদেক হোসেন পাটোয়ারির গরুর খামারের ভেতর খামারের কর্মচারী সাগরকে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তারা তার মোবাইল ফোনটি নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে ঘটনার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের উপর। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যায় জড়িত চাঁদপুরের ফরিদপুর উপজেলার অষ্টগ্রামের আবদুল খালেকের ছেলে মোহন (৩০) প্রকাশ নয়ন, তার স্ত্রী খালেদা আক্তার বৃষ্টি (২৬), ও বড়ভাই রাজনকে (৩৫) আটক করে।

পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে নয়ন ওই খামারের কাছে ভাড়া থাকতো। এই সময় নয়নের স্ত্রী খালেদার সাথে সাগরের পরকীয়া প্রেমের সম্পর্ক হয়ে যায়। তাদের সম্পর্কের ভিডিও ক্লিপ ও ছবি সাগরের মোবাইল ধারন করা ছিল। এই কারনে নয়ন সাগরকে হত্যার পরিকল্পনা করে এবং তার বড় ভাই রাজনকেও ঘটনার সাথে সম্পৃক্ত করে। ঘটনার দিন খামারে গিয়ে তারা সাগরকে ভিডিও ও অডিও ক্লিপ ডিলেট করে দিতে বলে। এতে সাগর রাজি না হয়ে তাদের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়। তারপর তারা সাগরকে কুপিয়ে তার মোবাইল নিয়ে চলে যায়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেনীতে পরকীয়ার জেরে খামার কর্মচারী খুন

আপডেট সময় ০৬:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০