ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

হজের নতুন খতিব ড. সাআদ বিন আন নসর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। আজ বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর মিনা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করছেন ২৮ লক্ষাধিক হাজী। আরাফাতের ময়দানে অবস্থানই হজের মূল আনুষ্ঠানিকতা।আরাফার ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবার জন্য নতুন খতিব নির্বাচন করা হয়েছে। তিনি হলেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাজকীয় উপদেষ্টা শায়খ ড. সাআদ বিন আন নসর আশ শাসরি।

নতুন এই খতিব রিয়াদের কুল্লিয়াতুশ শরিয়াহ থেকে ১৪১৭ হিজরিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উসূলে ফিকাহ, ফিকাহ ও আকিদাসহ বিভিন্ন বিষয়ে তার প্রায় ৬৭টি গ্রন্থ রয়েছে। দীর্ঘ প্রায় ৩৫ বছর হজের খুতবা দিয়ে আসছিলেন শায়খ বিন বায। গতবার তার স্থলে প্রথমবারের মতো খুতবা দেন মসজিদে হারামের অন্যতম ইমাম ড. আবদুর রহমান আস সুদাইস।

আরাফার ময়দানে মসজিদে নামিরায় খুতবা দিয়ে থাকেন হজের খতিব। এই খুতবায় মুসলিম উম্মাহর জন্য থাকে নানা দিক নির্দেশনা। ইতোমধ্যে হজযাত্রীরা মিনা থেকে আরাফার ময়দানের দিকে রওয়ানা করেছেন। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক’ অর্থাৎ হে আল্লাহ! বান্দা হাজির তোমার দরবারে।

Tag :
আপলোডকারীর তথ্য

শহীদ জিয়া ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন: রাষ্ট্রপতি

হজের নতুন খতিব ড. সাআদ বিন আন নসর

আপডেট সময় ০১:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭