ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাব্বায়েক ধ্বনিতে আরাফাত ময়দান মুখরিত হওয়ার দিন আজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। ২৯ আগস্ট রাত থেকে মিনায় মুসল্লিদের উপস্থিতি শুরুর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। হজের অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা, মক্কা ও মিনায় পাঁচদিন অবস্থান করবেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর তারা যাবেন মিনা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দানের দিকে। আরাফাতে যাওয়ার দীর্ঘ পথ পাড়ি দিতে মুসল্লিরা পায়ে হেঁটে, হুইল চেয়ারে, বাসে- যে যেভাবে পারেন পৌঁছাবেন। সবার শরীর সাদা কাপড়ে ঢাকা থাকবে। তাদের ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান।

সারা বিশ্বের ২০ লাখ মানুষ অংশ নিচ্ছেন হজে। বাংলাদেশ থেকে গিয়েছেন ১ লাখ ২৭ হাজার ২২৯ জন। ইসলামের মূল ৫টি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে পঞ্চম স্তম্ভ। হিজরি বর্ষপঞ্জীর জ্বিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজ পালনের জন্য নির্ধারিত সময়। ইসলাম ধর্মমতে, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ।

হজের গুরুত্ব ও তাৎপর্য প্রসঙ্গে মুফতী আনসারুল হক ইমরান বলেন, ‘হজের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। কাবাঘরে সর্বপ্রথম হজ আদায় করেন আদম (আ.)। হজকে উত্তম ইবাদত বলা হয়। হজ পালনের প্রতিটি পদক্ষেপের মধ্য দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহ হুকুম ও পাপ থেকে দূরে থাকার বিষয়গুলো। যখন কোনও মুসলমান হজের জন্য এহরামের কাপড় গায়ে জড়িয়ে আত্মীয়-স্বজন ছেড়ে হজের জন্য গৃহত্যাগ করেন তখন মনে করিয়ে দেওয়া হয় আখেরাতের পথে রওয়ানা হওয়াকে। এহরামের কাপড় পরে পবিত্র হয়ে আল্লাহর ঘরে ‘লাব্বাইক’ বলে হাজির হওয়ার মনে করিয়ে দেয়, মৃত্যুর পরেও আল্লাহর দরবারে হাজির হতে হবে। স্মরণ করিয়ে দেয় এহরামের কাপড়ের মতো সাদা, পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোরআন শরিফ ও হাদিস শরিফের হজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে একটি সূরা আছে যার নাম “হজ”। সঠিক পদ্ধতিতে হজ পালন করেলে মানুষ শিশুদের মতো নিষ্পাপ হয়ে যায়। রাসূল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো এবং হজ সম্পাদনকালে কোনও প্রকার অশ্লীল কথা ও কাজ কিংবা গোনাহের কাজে লিপ্ত হয়নি, সে সদ্যোজাত নিষ্পাপ শিশুর মতো প্রত্যাবর্তন করল।”

ইহরাম অবস্থায় বেশ কিছু কাজ নিষিদ্ধ উল্লেখ করে মুফতী আনসারুল হক ইমরান বলেন, ‘নিষেধ করা হয়েছে ঝগড়া করা, কথা ও কাজে কাউকে কষ্ট দেওয়া। অর্থাৎ সহনশীল জীবন যাপনে অভ্যস্ত হতে শিক্ষা দেয় হজ। শিক্ষা দেয়, মুসলানদের ঝগড়াটে না হয়ে, ক্ষমা ও ধৈর্যশীল জীবনের। হজের সময় কোনও ধরনের শিকার করা যাবে না। ক্ষতিকর নয়, এমন কোনও প্রাণী মারা যাবে না। ফল হজ আমাদের শুধু মানুষ নয়, প্রাণীদের প্রতি দয়াশীল হতেও শিক্ষা দেয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাব্বায়েক ধ্বনিতে আরাফাত ময়দান মুখরিত হওয়ার দিন আজ

আপডেট সময় ০১:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭