ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সানের পর সিটি ছাড়ার পথে সিলভা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইতিহাদ ছাড়ার মিছিলে একের পর এক সামিল হচ্ছেন ম্যানচেস্টার সিটির স্বর্ণযুগের তারকারা। গত মৌসুমে সিটিজেনদের প্রিমিয়ার লিগ জেতানোর পর বিদায় নেন ভিনসেন্ট কোম্পানি। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ হওয়ার আগে সিটিজেনদের ছেড়ে ঘরের ক্লাব বায়ার্ন মিউনিখকে বেছে নেন জার্মান উইঙ্গার লেরয় সানে।

এবার এই মৌসুমের শেষে হয়তো ম্যানসিটির সঙ্গে ১০ বছরের সম্পর্কের ইতি টানতে পারেন ইতিহাদের আরেক কিংবদন্তি ডেভিড সিলভা। কোচ পেপ গার্দিওলা তেমন ইঙ্গিতই দিলেন।

বোর্নমাউথের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর সিটির প্রধান কোচ জানিয়েছেন, সিলভাকে তিনি ক্লাবে থাকতে রাজি করাতে পারবেন না। গার্দিওলা বলেন, ‘সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে অনেকবার বলেছে এ নিয়ে। আমি মনে করি, সে এখানে ১০ মৌসুম শেষ করতে চায়।’

ভ্যালেন্সিয়া ছেড়ে ২০১০ সালে ইতিহাদের আসেন সিলভা। এরপর সিটির জার্সিতে চারটি প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন স্প্যানিশ মিডফিল্ডার। লকডাউন পরবর্তী অনেক ম্যাচে সিটিজেনদের জয় এনে দিয়েছেন তিনি। বোর্থমাউথের বিপক্ষেও ম্যাচের শুরুতে পেয়েছেন গোল।

২০১৯-২০ মৌসুমের পর সিলভা ইতিহাদে থাকবেন কিনা তা অনিশ্চিত। ক্লাবটির হয়ে ১০ মৌসুম শেষ করতে যাওয়া মিডফিল্ডার সম্পর্কে গার্দিওলা আরও বলেন, ‘লকডাউন থেকে ফিরে আসার পর থেকে সে অবিশ্বাস্য ফর্মে আছে। সে আরেকটি অসাধারণ ম্যাচ খেলেছে এবং আবারও গোল করেছে। আশা করি, সে বিদায়ী ম্যাচ খেলার জন্য ফিরে আসবে যা তার চেয়েও বেশি প্রাপ্য তার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সানের পর সিটি ছাড়ার পথে সিলভা

আপডেট সময় ০৯:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০