ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধা সদর উপজেলায় ২০ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম উদ্দিন (৬০)।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইন্দ্রারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের জৌত গৌড় সরকার গ্রামের মৃত মেসের উদ্দিনের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, সেলিম ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ইন্দ্রারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, চেহারায় পরিবর্তনসহ বিভিন্ন কৌশল অবলম্বন করায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি গাইবান্ধায় গ্রামের বাড়িতে জমি বিক্রি করতে এলে পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়।

প্রসঙ্গত, ২০০০ সালে গাইবান্ধা সদর থানায় সেলিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষী প্রমাণ শেষে আদালত সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন সেলিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২০ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ১২:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০