ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাতক্ষীরা সীমান্তে ৫ স্বর্ণের বারসহ নারী আটক

আকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫৯৬ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ মোছা. আছিয়া বেগম (৬৫) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৫ জুলাই) সকাল ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার ফল মোড় থেকে তাকে আটক হয়। আছিয়া বেগম সাতক্ষীরা শহরের ইটাগাছার মৃত নিয়ামুদ্দিন সরদারের স্ত্রী।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৩ থেকে ৫০০ গজ অভ্যন্তরে ভোমরা ফল মোড়ে অভিযান চালিয়ে আছিয়া বেগমকে ৫৯৬ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ আটক করে। আটক স্বর্ণের মূল্য ৩৪ লাখ ৯ হাজার ১২০ টাকা।

তিনি আরও জানান, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাতক্ষীরা সীমান্তে ৫ স্বর্ণের বারসহ নারী আটক

আপডেট সময় ০৫:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০