ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

৩৫ দিন সমুদ্রে থেকেও ‘রহস্যজনকভাবে’ করোনা আক্রান্ত ৫৭ নাবিক

আকাশ জাতীয় ডেস্ক:  

বন্দর থেকে সাগরে পাড়ি জমানোর আগে কভিড-১৯ টেস্ট হয় ৬১ জনের ক্রু’র সব সদস্যের। সবার রিপোর্ট ছিল নেগেটিভ। কিন্তু সাগরে ৩৫ দিন কাটিয়ে আবার তীরে আসার পর ৫৭ জনের শরীরে ধরা পড়ল করোনাভাইরাস সংক্রমণ! এর কোনো কারণ খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনা কর্তৃপক্ষ।

দলের কারো শরীরে ছিল না কভিড-১৯ এর সংক্রমণ, জাহাজে ভেসে থাকায় ছিল না স্থলভূমির সংস্পর্শ। এরপরও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ, তাও আবার ৬১ জনের মধ্যে ৫৭ জনের। এই রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

সোমবার আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য তিয়েরা দেল ফুয়েগোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দলের কয়েকজনের শরীরে কভিড-১৯ এর গতানুগতিক লক্ষণ দেখা দিলে বন্দরে ফিরে আসে ‘দ্য এশিজেন মারু’ নামের মাছ ধরার জাহাজটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৬১ জন ক্রু সদস্যদের আবারও করোনা টেস্ট করা হলে ৫৭ নাবিকের রিপোর্টই পজিটিভ আসে। যাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তাদের সবাইকে উশুএইয়া শহরের একটি হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অথচ সাগরে পাড়ি জমানোর আগে সবার রিপোর্টই ছিল নেগেটিভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৫ দিন সমুদ্রে থেকেও ‘রহস্যজনকভাবে’ করোনা আক্রান্ত ৫৭ নাবিক

আপডেট সময় ১১:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০