ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয় দলে ডাক পাচ্ছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবে বাংলাদেশ ফুটবল দল। আর এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার কাজী তারিক রায়হানকে। ডাক পেতে পারেন পুলিশের উইঙ্গার ম্যাথিউজ বাবলুও।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য এএফসি’র কাছে পাঠানো ৪৪ জন খেলোয়াড়ের তালিকায় রয়েছে তারিক ও বাবলুর নাম। তবে এই ৪৪ জনের তালিকা থেকে সংখ্যা কমিয়ে ৩৫ জনে আনা হতে পারে।

তারিককে দলে রাখার ইঙ্গিত দিয়ে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলেন, ‘আমি কোনো খেলোয়াড়ের নাম এখনও নির্দিষ্ট করে বলতে চাই না। তারিক ক্যাম্পে ডাক পেতে পারে। আমি দেখতে চাই সে কেমন করে সেখানে।’

ফিনল্যান্ডের শীর্ষ ক্লাব ইলভেস ট্যাম্পেরের হয়ে ইউরোপা লিগের বাছাইপর্বে খেলার অভিজ্ঞতাসম্পন্ন তারিক বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না। তবে কোচ জেমি ডে’র সঙ্গে ইতিবাচক কথা হয়েছে, এটুকুই জানালেন।

ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে খেলেছেন তারিক। অনূর্ধ্ব-১৯ পর্যন্ত খেলেছেন। গত বছর নভেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে দেশের ক্লাব ফুটবলে যাত্রা শুরু হয় ২০ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডারের। প্রিমিয়ার লিগে দুটি ম্যাচও খেলেছেন বসুন্ধরা কিংসের জার্সিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

জাতীয় দলে ডাক পাচ্ছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক!

আপডেট সময় ০৯:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০