ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বাস্থ্যখাতের দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তাদের অপসারণের দাবিতে প্রগতিশীল সংগঠনগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা এসেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সামন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেতমজুর সমিতি, কৃষক সমিতি, উদীচী, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, হকার্স ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।

মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির মিছিলটি পল্টন হয়ে জিরো পয়েন্টে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকে দেন। এরপর মিছিলে অংশগ্রহণকারীরা প্রায় ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করে সমাবেশ করেন। এসময় যানবাহন চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়।

কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়ের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক নিমাই গাঙ্গুলী, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য সাজেদুল হক রুবেল, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি রুহুল আমিন, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি করে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস টেস্ট পরীক্ষার কোনো ফি নেওয়া যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত বিভিন্ন ঠিকাদার সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে তাদের গ্রেফতার এবং আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে অসৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মিঠু গংদের উৎখাত করতে হবে। রিজেন্ট হাসপাতাল এবং জেকেজির দুর্নীতি অধিকতর তদন্ত করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট সময় ০৪:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০