ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, ২ শিশুসহ নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বুধবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন বলেন, রাতে যেকোনো সময়ে নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে এ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকাটির অংশ বিশেষ সৈকতের বালুতে আটকে পড়ে রয়েছে। উদ্ধার চারজনের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।

Tag :
আপলোডকারীর তথ্য

দাম্মামে হুতি হামলায় আহত দুই বাংলাদেশি, নিন্দা জানাল ঢাকা

রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, ২ শিশুসহ নিহত ৪

আপডেট সময় ০১:১৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭