ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অক্টোবরে শুরু মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আরও একমাস পিছিয়ে দেওয়া হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই। সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা থাকলেও অক্টোবরে মাঠে গড়াবে লিওনেল মেসি-নেইমারদের বিশ্বকাপে টিকেট কাটার লড়াই।

শুক্রবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

এর আগে লাতিন বিশ্বের বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর মূল সময়সূচি ছিল মার্চে। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। এরপর ফিফার সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সময়সূচি হিসেবে ২-১০ সেপ্টেম্বরের মধ্যে বাছাইপর্ব শুরুর পরিকল্পনা করে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

কিন্তু পরিস্থিতি এখনও উন্নতি না হওয়ায় এবার অক্টোবরে ১৮ রাউন্ডের বাছাইপর্বের এই আসর শুরুর পরিকল্পনা করা হচ্ছে। চলমান মহামারিতে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় কনমেবল তাদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে। এবারও ফিফার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

দক্ষিণ আমেরিকার বাছাইয়ে শীর্ষে থাকা চার দল সরাসরি টিকেট পাবে ২০২২ সালের ২১ নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের। পঞ্চম দল সুযোগ পাবে প্লে-অফে খেলে টিকেট কাটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

অক্টোবরে শুরু মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই

আপডেট সময় ১০:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০