ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে দেখা হবে রিয়াল-রোনালদোর!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা মহামারির কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ফিরছে চ্যাম্পিয়নস লিগ। শুক্রবার (১০ জুলাই) কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র’র পর দলগুলো তাদের ভাগ্য সম্পর্কে সম্মক ধারণা পেল।

নতুন শিডিউল অনুযায়ী শেষ আটে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর। যদি লস ব্ল্যাঙ্কোসরা শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিতে সক্ষম হয় তাহলে শেষ আটে তাদের সাক্ষাৎ হতে পারে জুভেন্টাস অথবা লিঁও’র সঙ্গে। তবে শেষ দুই দল এখনও দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়া বাকি।

শেষ ষোলোয় যদি নাপোলিকে হারিয়ে দেয় বার্সেলোনা, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হতে পারে বায়ার্ন মিউনিখের সঙ্গে। শেষ ষোলোর প্রথম লেগে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে এরইমধ্যে সেই পথে এক পা দিয়েই রেখেছে জার্মান চ্যাম্পিয়নরা।

লিভারপুলকে শেষ ষোলো থেকে বিদায় করে দেওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ লিসবনের কোয়ার্টার ফাইনালে আরবি লিপজিগের মোকাবিলা করবে। তবে ড্রয়ে রিয়াল ও বার্সা একই সাইডে থাকায় ক্লাসিকো সেমিফাইনালের সম্ভাবনা নেই বললেই চলে।

ড্রয়ে অন্য সাইডে ছিল অ্যাতলেটিকো। ফলে যদি আরবি লিপজিগকে হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনালে আটালান্টা কিংবা পিএসজির মুখোমুখি হবে দিয়েগো সিমিওনের দল।

এক লেগের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হবে লিসবনে। আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে এই লড়াই এবং ২৩ আগস্ট ফাইনালের মাধ্যমে পর্দা নামবে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র:

রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি বনাম লিঁও অথবা জুভেন্টাস
আরবি লিপজিগ বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ
নাপোলি অথবা বার্সেলোনা বনাম চেলসি অথবা বায়ার্ন মিউনিখ
আটালান্টা বনাম পিএসজি

সেমিফাইনাল :
রিয়াল মাদ্রিদ অথবা ম্যানসিটি অথবা লিঁও অথবা জুভেন্টাস বনাম নাপোলি অথবা বার্সেলোনা অথবা চেলসি অথবা বায়ার্ন মিউনিখ

আরবি লিপজিগ অথবা অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম আটালান্টা অথবা পিএসজি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে দেখা হবে রিয়াল-রোনালদোর!

আপডেট সময় ০৯:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০