ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সত্যিই বাংলাদেশ বিপজ্জনক দল : স্মিথ

অাকাশ স্পোর্টস ডেস্ক:
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২০ রানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। এই হারের পর সংবাদ সম্মেলনে অসি দলপতি স্টিভেন স্মিথ বলেছেন, সত্যিই বাংলাদেশ বিপজ্জনক দল। তবে এমন পরাজয়ের জন্য কোন অযুহাত দাঁড় করাতে চাই না। বাংলাদেশ তিন বিভাগেই ভাল খেলে আমাদের হারিয়েছে। সকল কৃতিত্ব তাদেরই পাওনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টেস্টে অধিনায়কত্ব সকরা স্মিথ।
বাংলাদেশ সম্পর্কে নিজের মূল্যায়ন করতে গিয়ে স্মিথ বলেন, গত দুই বছর যাবত তারা খুবই ভাল খেলছে। তবে এ জন্য তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। আমি মনে করি, বিশেষ করে নিজ মাঠে বাংলাদেশ একটি বিপজ্জনক দল। সোজা কথায় তারা আমাদের হারিয়েছে। গত বছর তারা ইংল্যান্ড দলকেও হারিয়েছে। সুতরাং এমন কন্ডিশনে তারা এমন একটা দল যাদের আত্মবিশ্বাস আছে। তাদের দলে বেশ কিছু ভাল খেলোযাড় রয়েছে। আমার মনে হয় টপ অর্ডারে তামিম ইকবাল খুবই ভাল একজন খেলোয়াড় এবং আক্রমণাত্মক একজন খেলোয়াড়। সাকিব বিশেষ করে প্রথম ইনিংসে খুবই ভাল খেলেছে এবং দুই ইনিংসেই চমৎকার বোলিং করেছেন। তাদের অভিজ্ঞ খেলোযাড়রা সত্যিই দলের জন্য খুব খেলেছে।
চট্টগ্রাম টেস্টের নিয়ে স্মিথ বলেন, আমরা সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছি। স্বাভাবিক ভাবেই চট্টগ্রাম টেস্টে আমরা অনেক বেশি চাপে থাকব। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সমতা রেখে সিরিজ শেষ করতে পারব বলে আশা করছি। এই দলটির জন্য এটা আরেকটা চ্যালেঞ্জ। হতাশা অবশ্যই আছে। তবে এ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে চট্টগ্রাম টেস্টে ভাল করতে চাই।
Tag :
আপলোডকারীর তথ্য

১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় তিন দিনের ছুটি

সত্যিই বাংলাদেশ বিপজ্জনক দল : স্মিথ

আপডেট সময় ১২:৪০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭