ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাসীদের সমর্থন বন্ধ করা উচিত সৌদির: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের গৃহযুদ্ধে সন্ত্রাসীদের সমর্থন বন্ধ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন, সিরিয়া, ইরাক এবং লেবাননে বিপরীত গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত সৌদি আরব ও ইরান।

রুহানি বলেন, ইয়েমেনে সৌদি আরবের হস্তক্ষেপ এবং ইয়েমেন ও সিরিয়াতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থনের কারণে রিয়াদের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে জটিলতার সৃষ্টি হচ্ছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণে নেয় এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর অ্যাডেনের দিকে অগ্রসর হতে শুরু করে। হুথিদের ঠেকাতে এবং মোক্ষম জবাব দিয়ে দেশটির সরকারকে সহযোগিতার জন্য ২০১৫ সাল থেকে ইয়েমেনে সামরিক হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের কাছে অামাদের দেয়া প্রতিশ্রুতি একেবারে পরিষ্কার। ইন্টারন্যাশনাল অ্যাটোমিক অ্যানার্জি অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়মের মধ্যেই সংজ্ঞায়িত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বারা নয়।

তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল অ্যাটোমিক অ্যানার্জি অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ পরিদর্শনের অনুরোধ রাখলে সেটা আমার মোটেও ভাল লাগবে না। কিন্তু যদি কখনও তারা সেটা করে, আমরা করব না।’

‘আমাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ায় ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। আমার মনে হয় এই মুহূর্তে সেটা করা সম্ভব নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্ত্রাসীদের সমর্থন বন্ধ করা উচিত সৌদির: ইরান

আপডেট সময় ১২:০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭