ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের ঝগড়ায় মারা গেল গর্ভের শিশু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অপারেশন থিয়েটারে শুয়ে আছেন গর্ভবতী নারী। একটু পরই হবে অস্ত্রোপচার। ঠিক সে মুহূর্তে জোরে চেঁচামেচি শুরু করে দিলেন দুই চিকিৎসক। দুজন দুজনের নাম ধরে ডেকে হুমকি দিতে শুরু করলেন। অচেতন নারীকে সামনে রেখেই ঝগড়া জারি রাখলেন দুই চিকিৎসক। তাঁদের সেই মুহূর্ত গোপনে মুঠোফোনে রেকর্ড করলেন হাসপাতালের এক কর্মী। এর পর দুই চিকিৎসকের একজন যখন সন্তানকে ভূমিষ্ঠ করেন, তখন তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে উমাইদ হাসপাতালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ওই হাসপাতালের কিছু কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, গর্ভের সন্তানের দুর্বল হৃদস্পন্দনের কারণে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্তের পর ঝগড়া শুরু করেন দুই চিকিৎসক অশোক নেইনওয়াল ও এমএল টাক। ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডা. নেইনওয়াল ঝগড়ার সূত্রপাত করেন। অপারেশন থিয়েটারে আনার আগে রোগী কিছু খেয়েছে কি না, তা জিজ্ঞাসা করেন তিনি। এর পর আরেক চিকিৎসক অ্যানেসথেশিয়ান এম এল টাক কনিষ্ঠ এক চিকিৎসককে দিয়ে কিছু পরীক্ষা করাতে চেয়েছিলেন, যা পছন্দ হয়নি নেইনিওয়ালের। এ নিয়েই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়।

ডা. নেইনিওয়াল তাঁর সহকর্মীকে বলেন, ‘আপনি নিজের আউকাতের (সীমা) মধ্যে থাকেন।’ এর পরই দুজনের মধ্যে চিল্লাচিল্লি ও নাম ধরে ডাকা শুরু হয়। একজন নার্স ও অন্য এক চিকিৎসক তাঁদের থামাতে চেয়েছিলেন।

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ডা. নেইনিওয়াল ও এম এল টাককে বরখাস্ত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের ঝগড়ায় মারা গেল গর্ভের শিশু

আপডেট সময় ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭