ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে জব্দ দেড় কোটি টাকার গাঁজা ধ্বংস

আকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রাম আদালতের মালখানায় বিভিন্ন বিচারাধীন মামলায় জব্দ ১ হাজার ৪৫১ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

সোমবার (৬ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জজ আদালতের পুরাতন ভবন চত্বরে ২০১৫ সাল থেকে ২০১৭ সালে আলামত হিসেবে জব্দ সংরক্ষিত এসব গাঁজা পোড়ানো হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, সদর হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার রায়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

কোর্ট পরিদর্শক পৃথ্বীশ কুমার রায় জানান, কুড়িগ্রাম কোর্ট মালখানায় ২০১৫ সালের ৫৩টি মামলায় জব্দ ৫৭৯.৯৬০ কেজি, ২০১৬ সালের ২৮৮.৪৭০ কেজি ও ২০১৭ সালের ৫৮২.৯৬৩ কেজিসহ মোট ১ হাজার ৪৫১.৩৯৩ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে। বাজারে প্রতি কেজি গাঁজা ১০ হাজার টাকারও বেশি দামে বিক্রি করা হয়। সেই হিসেবে ধ্বংস করা এসব গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ টাকার ওপরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিতে নিয়োগ ও ব্যয় সংকোচনে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা

কুড়িগ্রামে জব্দ দেড় কোটি টাকার গাঁজা ধ্বংস

আপডেট সময় ০৪:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০