ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বার্সায় যেয়ো না, কৌতিনহোকে নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ন্যু-ক্যাম্প ছাড়তে না ছাড়তেই বার্সেলোনার সঙ্গে নেইমারের সম্পর্ক সাপে-নেউলে পর্যায়ে পৌঁছে গেছে। নেইমারের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নিয়েছে বার্সা। অন্যদিকে প্রাপ্য বোনাস আটকে দেয়ায় স্প্যানিশ জায়ান্টদের ফিফার কাঠগড়ায় তুলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক জানায়, নেইমার নাকি ফিলিপে কৌতিনহোকে বার্সেলোনায় যেতে বারণ করেছেন। এই দাবি যদি সত্যিই হয়, তবে নেইমার ও বার্সেলোনার সম্পর্ক আরো তিক্ততার পর্যায়ে উপনীত হবে।

নেইমার পিএসজিতে যাওয়ার পর তার জায়গা পূরণে কৌতিনহোকে প্রধান টার্গেট করে এগোতে থাকে বার্সেলোনা। লিভারপুল কৌতিনহোকে না ছাড়তে বদ্ধপরিকর হলেও তাকে পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে বার্সা।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে নেইমার এবং কৌতিনহো এখন ব্রাজিলে রয়েছেন। জাতীয় দলের হয়ে একসঙ্গে সময় কাটানোর একপর্যায়ে নাকি পিএসজির নতুন রিক্রুট তার স্বদেশিকে বার্সেলোনায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন। ব্রাজিলের সাও পাওলোর সংবাদমাধ্যম এস্তাদাও এমনটাই জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় তিন দিনের ছুটি

বার্সায় যেয়ো না, কৌতিনহোকে নেইমার

আপডেট সময় ১২:৫০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭