ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেকনিক্যাল ডিরেক্টর স্মলির সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী আগস্ট থেকে দায়িত্ব নেবেন তিনি। এর আগে প্রধান কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে।

বুধবার (০১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

কয়েক দিন আগে বাফুফের টেকনিক্যাল কমিটি এক সভার মাধ্যমে পল স্মলির সঙ্গে চুক্তি নবায়নের জন্য কার্যনির্বাহী কমিটির কাছে সুপারিশ করে। তার পরিপ্রেক্ষিতেই চুক্তি নবায়ন করা হয়।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন বাফুফের টেকনিক্যাল কমিটির সুপারিশে লিখিত সম্মতি দিয়েছেন। দু’জন কোনো মতামত দেননি। বাফুফে অবশ্য চিঠিতে উল্লেখ করে দিয়েছিল যে, ২৭ জুনের মধ্যে মতামত না পেলে ধরে নেবো টেকনিক্যাল কমিটির সুপারিশে আপনার সম্মতি আছে।’

২১ জন সদস্যের মধ্যে কোন চার জন পল স্মলির চুক্তি নবায়নের বিপক্ষে মতামত দিয়েছেন আর কোন দু’জন মতামত দেননি তাদের নাম অবশ্য জানাননি বাফুফের সাধারণ সম্পাদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

টেকনিক্যাল ডিরেক্টর স্মলির সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে

আপডেট সময় ১০:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০