ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পানির বদলে দিল এসিড, প্রাণ গেল শিশুর

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের নবাবগঞ্জে স্বর্ণের দোকানের এসিড পান করে মোনতাহুল জান্নাত সাবা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার নবাবগঞ্জ উপজেলা শহরের ‘সোমা জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই স্বর্ণের দোকান মালিক সাইফুল ইসলামকে (৪০) আটক করেছে থানা পুলিশ। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু মোনতাহুল জান্নাত সাবা উপজেলার বিনোদনগর নন্দনপুর গ্রামের শাহাজুল ইসলামের মেয়ে। আটক সাইফুল ইসলাম উপজেলার রামপুর এলাকার সবুজার রহমানের ছেলে।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, ‘বুধবার সকালে মেয়ে মোনতাহুল জান্নাত সাবাকে নিয়ে উপজেলা শহরের ওই স্বর্ণের দোকানে মোর্শেদা বেগম গহনা তৈরি করতে যান। সেখানে ক্ষুধা পেলে শিশুটি মায়ের কাছে বিস্কুট খেতে চায়। পরে পানি খেতে চাইলে মালিক সাইফুল ইসলাম দোকানের কর্মচারীকে পানি দিতে বলেন। কোনো কারণে পানির বদলে বোতলে থাকা স্বর্ণ পরিষ্কার করা এসিড খেতে দেয়। এই এসিড খেয়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর শিশুটি মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) শাহাজাহান আলী যুগান্তরকে বলেন, ‘অসুস্থ শিশুটিকে নিয়ে তার মা মোর্শেদা বেগম স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই শিশুটি মারা গেছে। তবে শিশুটি মায়ের বর্ণনা অনুযায়ী সে পানির পরিবর্তে স্বর্ণের দোকানের এসিড পান করে তাই শিশুটির মৃত্যু হয়েছে।’

ওসি অশোক কুমার চৌহান  বলেন, এ ঘটনায় দোকানের মালিক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই জুয়েলার্সের মালিক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে চিঠি কনস্যুলেটের

পানির বদলে দিল এসিড, প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০৯:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০