ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) পুঁজিবাজারে সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেন সাড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৫৫৫ কোটি ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯২৫ ও ১৩৪০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৫৫৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৪০১ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৫৪ কোটি টাকার।

মঙ্গলবার ডিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টি কোম্পানির। কমেছে ২৪টির। অপরিবর্তিত রয়েছে ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

মঙ্গলবার লেনদেনে শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা, বিএসসিসিএল, সেন্ট্রাল ফার্মা, স্কয়ার ফার্মা, ইন্দোবাংলা, একমি ল্যাব, লিন্ডে বিডি, যমুনা ব্যাংক, ওয়াটা কেমিক্যাল ও আল আরাফাহ ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩২ পয়েন্টে। এ দিন সিএসইতে হাত বদল হওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির।

মঙ্গলবার সিএসইতে ২২৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪৮ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৫৭ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

আপডেট সময় ০৫:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০